২০ ডিসেম্বর, ২০১৮ ২২:৫৭
বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-৩ আসনের প্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, জনগণ ৩০ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে সমুচিত জবাব দেবে। দুঃশাসন ও হামলা মামলা থেকে মুক্তির জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন। নির্বাচনে সবার সমান অধিকার নিশ্চিতের কথা বলে বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার জুলুম অব্যাহত রেখেছে। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ থেকে পরিত্রাণের জন্য ধানের শীষের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বরইকান্দি ইউনিয়নে ২নং রোড থেকে ১০ নং রোড পর্যন্ত গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল বাহার চৌ, আলী আহমদ হিরা, বাচ্চু মিয়া, মাসুম আহমদ, কামাল উদ্দিন, মতিউল বারী রুমন, মাসুদ আহমদ কবির, আলী আব্বাস, হোসেন আহমদ রুহুল, মকসুদুল করিম নোহেল, মুরাদ, নিজাম উদ্দিন, মনজুর, মিটু, ইমরানুল ইসলাম জাসিম, রায়হান, সাহেল, সেলিম, জমির হোসেন, আলেক, রুহুল, মাহবুব, আরাফাত, সাহেদ, রাজু, হানিফ, ঐক্যফ্রন্ট ও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেত্রীবৃন্দ।
আপনার মন্তব্য