নবীগঞ্জ প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৬

নবীগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাপা নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে পৌর জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) গভীর রাতে নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

ওসি জানান, গভীর রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নানা অপ-তৎপরতা ও কালো টাকা ছড়ানোর অভিযোগে শহরের নতুন বাজার মোড় থেকে জাপা নেতা মুরাদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত