২৩ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৫
বাসদ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী প্রণব পাল জ্যোতি পালের সমর্থনে রোববার (২৩ ডিসেম্বর) সকাল থেকে হাউজিং স্টেইট, ফাজিলচিস্ত, বড়বাজার, খাসদবীর, চৌকিদেখী ফতেহপুরে গণসংযোগ করা হয়।
রোববার বিকাল ৩টা থেকে সদর উপজেলার ঘোপাল, বলাউরা বাজার, টুকের বাজার, তেমুখী,কুমারগাও,মইয়ারচর, বাদাঘাট, শিবের বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, রুমন বিশ্বাস, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, এনামুল হক সামি, সাজ্জাদ হোসেইন, মলয় চক্রবর্তী প্রমুখ।
এসময় প্রণব জ্যোতি পাল বলেন, দেশ বর্তমানে সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার অতীতের শাসকেরা রক্ষা করতে পারে নি। হত্যা, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানুষের জীবনকে শঙ্কিত করে তুলেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রণব জ্যোতি পাল সবাইকে মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
আপনার মন্তব্য