সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:০৮

নির্বাচনী দায়িত্বে ৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রশাসন ক্যাডারের ৬৩৭ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের এই নিয়োগ দেওয়া হয়।

রোববার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

তারা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লংঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন।

জেলা পর্যায়ে দায়িত্ব পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করতে বলা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার দায়িত্ব পাওয়া ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগদানপত্র দেবেন।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তারাই প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেবেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে।

আপনার মন্তব্য

আলোচিত