বিশ্বনাথ প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৮

বিশ্বনাথ-ওসমানীনগরে কারিগরি কলেজ করবেন এনাম সরদার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সিংহ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডক্টর এনামুল হক সরদার।

সোমবার (২৪ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের একটি হোটেলে বিশ্বনাথের যুবলীগ নেতাদের নিয়ে তিনি এ মতবিনিময় সভা করেন।

বক্তব্যে ডক্টর এনাম বলেন, মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরী তার প্রার্থিতা আটকানোসহ তাকে নির্বাচন থেকে সরানোর নানা ফন্দি ফিকির করেছেন। অবশেষে উচ্চ আদালতে আপিল করে তিনি তার প্রার্থিতা বহাল রেখেছেন। যে কারণে নিবাচনী মাঠে প্রচারণায় নামতে তাঁর দেরি হয়েছে।

নিজের সিংহ প্রতিকে ভোট চেয়ে ডক্টর এনাম বলেন, তিনি ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, আর তার সহধর্মীনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নির্বাচিত হলে শিক্ষিত যুবকদের বেকারত্ব দুর করতে প্রথমেই তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরে একটি করে কারিগরি কলেজ প্রতিষ্টা করবেন। এরপর দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন।

মতবিনিময় সভায় ডক্টর এনামুল হকের সঙ্গে ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী শাহ আলফাজুর রহমান, সিংহ মার্কার নির্বাচন পরিচালনা কমিটি বিশ্বনাথের আহবায়ক উপজেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট সায়াদ মিয়া, সদস্য সচিব ও যুবলীগ নেতা এমদাদ হোসেন নাইম ও নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক যুবলীগ নেতা জাবেদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত