২৫ ডিসেম্বর, ২০১৮ ০১:২৬
সিলেট-১ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের শরীক দলের নেতারা রয়েছেন।
যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো জামায়ািত ইসলামীর ব্যাপারে বিভিন্ন সময় আপত্তি জানিয়ে আসলেও এই কমিটিতে জামায়াতের পাশাপাশি আছেন গণফোরামের নেতারাও। গত বুধবার রাতে সিলেটে ২৩ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের এক যৌথ সভায় সিলেট মহানগরীতে নির্বাচন পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।
এ কমিটিতে আহবায়ক করা হয়েছে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে এবং সদস্য সচিব করা হয়েছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনকে।
কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন- জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, গণফোরামের সিলেট জেলা সভাপতি এডভোকেট আনছার খান, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, লেবার পার্টির সিলেট মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি বজলুর রহমান, বিজেপি (পার্থ), সিলেট মহানগর সভাপতি মোয়াজ্জেম হোসেন লিটন, জাগপা, সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম, সিলেট মহানগর সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, এলডিপির সিলেট মহানগর সভাপতি সাইদুর রহমান চৌধুরী রূপা, কল্যাণ পার্টির সিলেট মহানগর সভাপতি আনিসুর রহমানসহ ২৩ দলীয় জোটের সকল মহানগর সভাপতিরা।
আপনার মন্তব্য