Advertise
রণেশ মৈত্র :
কেউ কি বলতে পারো
কখন নামে সন্ধ্যা?
রাতের অন্ধকার?
যখন সবাই হয়ে উঠি ঘরমুখী?
বাইরের ব্যস্ততার শেষে?
বলতো কখন নামে সন্ধ্যা?
যখন ভয় ভয় লাগে?
গা ছিম ছিম করে?
এখন তো সদাই তা হলে সন্ধ্যা
কিংবা রাত্রি।
ঘুট ঘুটি অন্ধকার।