Advertise
দিলীপ রায় :
গোয়াহাটির পল্টনবাজার হোটেলের জন্য খ্যাত। আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন রাত্র ১০.৩০। হোটেল খোঁজা শুরু হলো। নিদারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। কোনো হোটেলেই বাঙালি পারমিট নেই। যেও একটা ফাইভস্টার হোটেল পাওয়া গেল সেখানে কোনো রুম খালি নেই। সারাদিনের কর্মক্লান্তির পর আমরা যখন রাস্তায় রাস্তায় হাঁটছি তখন এক রিক্সা ড্রাইভার জানতে চাইলেন, আমরা কোথায় যেতে চাই।