২৫ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:৫৭
উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাশু সোম মহানের নেতৃত্বে ও বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ সামিউল আলম, এএসআই শরিফ হোসেনের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত বাদাঘাট বাজারের পূর্বাণী রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামে সরকারী খাস জায়গায় অবৈধ ভাবে বসত বাড়ী তৈরি করে বসবাস রত গ্রাম্য ডা. আকবর আলীর একটি ঘর উচ্ছেদ করা হয়।
আপনার মন্তব্য