১৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:০৭
সিলেট নগরীর ‘মালনিছাড়া চা বাগান’ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা ও ১টি ডলফিন ম্যাচ উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সাড়ে ১২টার দিকে সিলেট বিমানবন্দর রোডের পার্শ্বস্থ মালনিছাড়া চা বাগান থেকে পেট্রোল বোমগুলো উদ্ধার করা হয়। এসময় একটি ডলফিন ম্যাচও উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার দুপুর পৌনে ১টায় র্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো এসএমপি’র এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও সোমবার দিবাগত রাত সোয়া ৮টায় দক্ষিন সুরমা থানাধীন আহমদপুর আবাসিক এলাকায় অভিযান ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় লব্দ ১৬ হাজার টাকাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মো. শহিদ মিয়া (৩০)। সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চাঁদপুর গ্রামের মো. দুলা মিয়ার ছেলে।
মাদক, টাকা ও আটককৃত শহিদকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য