সংবাদ বিজ্ঞপ্তি

১৬ মে, ২০২৬ ১৪:০৭

ওমানে ‘সিলেট কমিউনিটি’র যাত্রা শুরু, উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি গঠন

ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের পারস্পরিক সামাজিক ঐক্য, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “সিলেট কমিউনিটি অফ ওমান” (SCO)।

গত ১৪ মে মাস্কাটের আল-আলেকজান্দ্রিয়া রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ৮টায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মখছুদ বিন খছরুজ্জামানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আহমদ সুমন, রেজাউল করিম ও মুজাহিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন বাবু। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মতিউর রহমান সাদী এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মামুন আহমেদ শরীফ তালুকদার।

এছাড়াও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল হক, সবুজ মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন, আখলুছ মিয়া, নূরুল আমিন সুমন, আব্দুল মুকিদ ও আলমগীর আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'সিলেট কমিউনিটি অফ ওমান'। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন গিয়াস উদ্দিন লকুছ মিয়া, ইঞ্জিনিয়ার আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ হোসেন, সহিদ চৌধুরী, আব্দুল আজিজ ও বাবর মিয়াসহ আরও অনেকে।

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিতে সোহরাব হোসেন বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মতিউর রহমান সাদীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম, আহমদ সুমন, খসরুজ্জামান, মুজাহিদ চৌধুরী, দুলাল আহমদ, আক্তার হোসেন, আলমগীর হোসেন, গোলাম মৌলা রিপন ও আহমদ বশির। কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ সুজন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মামুন আহমেদ শরীফ তালুকদার।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা আশিকুল ইসলাম, মোঃ এমাদ, মাওলানা এম এ হাসান, জুয়েল আহমদ, সুমন আহমদ, সবুজ মিয়া, সোহেল মিয়া, আহমাদ রানা, জাহাঙ্গীর আলম, এনামুল হক, মাওলানা রসিদ আহমদ, রঞ্জন সূত্রধর, মাওলানা আব্দুল হালিম (সাতবাকী), মোঃ দেলোয়ার, কোরবান আলী, এমাদ হোসেন ও বাবুল আহমেদসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে সোহরাব হোসেন বাবু বলেন, 'সিলেট কমিউনিটি অফ ওমান প্রবাসীদের অধিকার, ঐক্য ও কল্যাণে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।' পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত