১৯ ডিসেম্বর, ২০১৯ ১২:২৮
নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ভিপি সফিক উদ্দিনকে আহবায়ক, টিপু সুলতান, সেলিম চৌধুরী ও শামীম আহমদকে যুগ্ম আহবায়ক, আনোয়ার চৌধুরী পারেককে সদস্য সচিব এবং গোলাম রব্বানীকে যুগ্ম সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ আয়োজিত সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য