০১ জানুয়ারি, ২০২৬ ২০:১৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে পিছিয়ে গেছে ব্যান্ড দল ‘অমম’-এর প্রথম অ্যালবামের রিলিজ। ‘হার্ডডিস্ক’ নামের ওই অ্যালবামটি ৩১ ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিলো।
এই তথ্য জানিয়ে ‘অমম’-এর ব্যান্ড ম্যানেজার প্রান্তর চৌধুরী বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশবাসীর মতো আমরাও শোকাহত। একারণে আমরা অ্যালবামের রিলিজ পিছিয়েছে দিয়েছি। অ্যালবামটি আগামী ৬ জানুয়ারি রিলিজ করা হবে।
এই অ্যালবামে ৬টি গান রয়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য