১৬ ফেব্রুয়ারি , ২০২৬ ১১:৫৯
ফাইল ছবি: অভিনেত্রী তানিয়া বৃষ্টি
মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির। রোববার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রীর চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আগািমী ২৪ ঘন্টার জন্য তাকে নিবিড় পযবেক্ষনে রাখা হয়েছে।
এর আগে মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির অসুস্ত আছেন বেলে খবর পাওয়া গেছে। তানিয়া বৃষ্টির ফেসবুকে দেওয়া এক পোষ্টে লিখা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশা আল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’
এরপর গতকাল শনিবার আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে তাঁর সহকর্মীরা দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।
আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিয়ে কথা হয় পরিচালক সকাল আহমেদের সঙ্গে।
তিনি বললেন,তানিয়া বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন। কখনো তীব্র মাথাব্যথা, কখনো জ্বর-ঠান্ডা লেগে থাকত তাঁর। কিন্তু এসবকে খুব একটা পাত্তা দেননি। কয়েক দিন আগে পরিস্থিতি বেগতিক দেখে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।
ঢাকার উত্তরার একটি হাসপাতাল থেকে পরে তানিয়া বৃষ্টিকে আরেকটি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান সকাল আহমেদ। আজ বিকেল চারটায় তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। সন্ধ্যা সাতটায় কথা হলে সকাল আহমেদ বলেন, ‘খবর নিয়ে জেনেছি, অস্ত্রোপচার চলছে। মস্তিষ্কের বিষয় তো, তাই কিছুটা চিন্তার বিষয়। অস্ত্রোপচার ঠিকঠাক হলে আজ রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে। আগামীকাল সোমবার যেকোনো সময় তাঁকে কেবিনে নেওয়া হতে পারে।’
আপনার মন্তব্য