১৩ জুন, ২০২৫ ১০:০৫
মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইসরায়েলি হামলা ইরানের সাথে ট্রাম্প প্রশাসনের কূটনীতিকে "স্পষ্টভাবে নষ্ট করার উদ্দেশ্যে" করা হয়েছে।
মারফি এক বিবৃতিতে বলেন, "এটি ট্রাম্প এবং নেতানিয়াহুর নিজের তৈরির একটি বিপর্যয়, এবং এখন এই অঞ্চলটি একটি নতুন, মারাত্মক সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে"।
শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা করেছে ইসরায়েল, এর পরে এক বিবৃতিতে এসব কথা বলেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। খবর আল-জাজিরার।
মারফি বলেন, "ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি যুদ্ধ নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভাল হতে পারে, তবে এটি সম্ভবত ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি অঞ্চল উভয়ের নিরাপত্তার জন্য বিপর্যয়কর হবে।"
এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোর চারটার দিকে দেশটির রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ‘ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।’ এ হামলার পর ইসরায়েলে ‘বিশেষ জরুরি অবস্থা’জারি করা হয়েছে।
তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এদিকে ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, তেহরানজুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জানান, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
আপনার মন্তব্য