২২ জুন, ২০২৫ ১৯:৪৮
ছবি : সংগৃহীত
শনিবার মধ্যরাতের পর ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় চালায় যুক্তরাষ্ট্র। এ হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছে চীন।
রোববার (২২ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানে মার্কিন হামলা এবং আইএইএ’র নিরাপত্তার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন।
চীন সব পক্ষ; বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বেইজিং আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।
আপনার মন্তব্য