সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০২৫ ১০:১৪

‘ছুটিতে’ থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব সামলাবেন ড. ক্যাথারিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল ছুটিতে গেছেন বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ নামের একটি ওয়েবসাইট।

গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে তার ছুটি কার্যকর হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুলের ছুটিতে থাকাকালে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে দায়িত্ব পালন করবেন।

বোহমে আগামী মঙ্গলবার (১৫ জুলাই) সিয়ারো অফিস, নয়াদিল্লি পৌঁছাবেন।

ডব্লিউএইচও মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে কর্মীদের এই তথ্য জানিয়েছেন বলে জানায় হেলথ পলিসি ওয়াচ।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদক মামলা করে। দুদক ডব্লিউএইচওর কাছে পুতুলের বিরুদ্ধে অভিযোগ ও তাকে বরখাস্তের অনুরোধ জানিয়ে চিঠি দিলেও বৈশ্বিক সংস্থাটি এটা নিয়ে কোন মন্তব্য করেনি।

সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

আপনার মন্তব্য

আলোচিত