০২ ডিসেম্বর, ২০২৫ ১৬:০৫
দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু লোক পান খায়। এ এক ঐতিহ্যবাহী ডেলিক্যাসি। ইউনিকও বলা যায়। পানের সঙ্গে ক্ষতিকর তামাক, সাদা পাতা, জর্দা বা অতিরিক্ত সুপারি না খেলে আসলেই পান খাওয়া ভালো অভ্যাস। কিন্তু রাস্তা ঘাটে পানের পিক ফেলা? এর চেয়ে ডিজগাস্টিং বদভ্যাস কমই আছে। আর এই নোংরা সমস্যাতেই পড়েছে লন্ডনের দক্ষিণ এশীয় অধ্যুষিত কাউন্সিলগুলো।
দক্ষিণ এশীয়রা যেখানেই বসতি স্থাপন করে, নিজেদের দেশি বদভ্যাসগুলো সঙ্গে করে নিয়ে যায়। আর বাসিন্দাদের এমনই একটি বদভ্যাসের কারণে রাস্তাঘাটে দাগ তুলতে বছরে ৩০ হাজার পাউন্ড গুণছে লন্ডনের কিছু কাউন্সিল।
হ্যারো কাউন্সিল পান-থুতু ফেলার বিষয়টিকে “বীভৎস, অস্বাস্থ্যকর এবং পরিষ্কার করতে ব্যয়বহুল” বলে বর্ণনা করেছে। টাওয়ার হ্যামলেটসসহ অন্যান্য দক্ষিণ এশীয় জনসংখ্যা বেশি থাকা সব কাউন্সিলগুলোই একই সমস্যা এবং এর পরিষ্কার-সংক্রান্ত খরচের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে আছে ব্রেন্ট আর ওয়েম্বলিও।
থুতু ফেলার জন্য জরিমানা
সমস্যা মোকাবিলায় অনেক লন্ডন কাউন্সিল জনসমক্ষে পিক ফেলা রোধে প্রচার চালিয়ে যাচ্ছে এবং মোটা অঙ্কের জরিমানা আরোপ করেছে।
অনেক লন্ডন কাউন্সিল জনসমক্ষে পিক ফেলা রোধে প্রচার চালিয়ে যাচ্ছে
অনেক লন্ডন কাউন্সিল জনসমক্ষে পিক ফেলা রোধে প্রচার চালিয়ে যাচ্ছে
হ্যারো কাউন্সিল জনসমক্ষে থুতু ফেললে ১০০ পাউন্ড জরিমানা করার ঘোষণা দিয়েছে।
ব্রেন্ট কাউন্সিল আগে প্রতিবার পানের পিক ফেললে ৮০ পাউন্ড জরিমানা আরোপ করত। এখন তারাও এই অর্থদণ্ড বাড়ানোর কথা ভাবছে।
সুত্র: বিবিসি, নিউজ এইটিন
আপনার মন্তব্য