সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০২৬ ১৮:৩৯

ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে জানানো হয়েছিল, মিনাব শহরের ওই বিদ্যালয় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে।


সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে ইরানের হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল জুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

এদিক ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত