নিউজ ডেস্ক

০১ মার্চ, ২০২৬ ২১:৪৫

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তারা জানিয়েছে, চারটি ক্ষেপণাস্ত্র ওই রণতরিতে আঘাত হেনেছে।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

ইউএসএস আব্রাহাম লিংকন জানুয়ারির শেষদিক থেকে আরব সাগরে অবস্থান করছে। ইরানে হামলা চালতে এই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করার পরিকল্পনা থেকে এই রণতরী মোতায়েন করে ওয়াশিংটন।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে।

উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী। এতে রয়েছে সর্বশেষ এফ-৩৫ স্টিলথ যুদ্ধজাহাজ, যা শত্রুপক্ষ্যের রাডার এড়িয়ে যেতে সক্ষম।

তাছাড়া এটির স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভর্তি তিনটি ডেস্ট্রয়ার ও সাধারণত একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থাকে, যা একই অস্ত্র ব্যবহার করে।

আপনার মন্তব্য

আলোচিত