০২ মার্চ, ২০২৬ ২১:২৫
ছবি: সংগৃহীত
রয়টার্সের সূত্রে জানা যায়, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলেল হামলায় লেবাননে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
এর আগে গত শনিবার থেকে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
একই হামলায় তাঁর স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। গত দুদিন ধরে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। শেষ পর্যন্ত আজ তাঁর জীবনাবসান ঘটল।
আপনার মন্তব্য