সিলেটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০২৬ ১২:২৩

পাকিস্তানের সব ভিসা ইন্টারভিউ বাতিল করল মার্কিন দূতাবাস

ছবি: সিলেটটুডে

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সব সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। পাকিস্তানের নিরাপত্তাজনিত কারণে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

মার্কিন দূতাবাস বলেছে, এই নির্দেশনা কেবল ইসলামাবাদের দূতাবাসের জন্যই নয়, লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও তা প্রযোজ্য।

আগামী ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত সাক্ষাৎকার বাতিলের ঘোষণা কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের পর গত রোববার করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা সমবেত হন। তাঁরা জোর করে কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত