নিউজ ডেস্ক

১২ মার্চ, ২০২৬ ১৮:২৪

ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তথ্য অনুযায়ী ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু পর ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের এ সংস্থাটি বলছে, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর চালানো প্রাথমিক এক জরিপের ভিত্তিতে তারা এই হিসাব তৈরি করা হয়েছে।

ইউএনএইচসিআর এর তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দেশটির অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে এই আনুমানিক সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে, সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যা মানবিক জায়গার ক্ষেত্রে একটি উদ্বেগজনক অবনতির ইঙ্গিত দিচ্ছে।

সুত্র: আল জাজিরার

আপনার মন্তব্য

আলোচিত