সিলেটুডে ডেস্ক

১২ মার্চ, ২০২৬ ১৮:৩৭

লেবানন দখলের হুমকি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহকে ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করার হুশিয়ারি জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তা না হলে লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে ইসরায়েলের সামরিক বাহিনী এবং দখল করে নেবে লেবাননের ভূখণ্ড।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ গতকাল ইসরায়েল লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে।

ইসরায়েল কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়; হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

আপনার মন্তব্য

আলোচিত