০৯ ডিসেম্বর, ২০১৬ ১৩:২৯
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান করেন, তারা অমদ্যপায়ীর চেয়ে অপেক্ষাকৃত বেশি দিন বেঁচে থাকেন! যারা পুরোপুরি অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান থেকে নিজেকে বিরত রাখেন, তাদের আয়ু হয় অল্প।
অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী চার্লস হলহানের (Holahan) নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, মৃত্যুর হার সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে, যারা কখনো মদ্যপান করেননি। যারা নিয়মিত মদ্যপান করে থাকেন, তাদের মৃত্যুর হার সবচেয়ে কম! আর যারা শখের বশে মাঝে মাঝে মদ্যপান করেন, তাদের মৃত্যুর হার আছে মধ্যম অবস্থানে।
আরো একটি পরিসংখ্যানে দেখা গেছে, যেখানে মদ্যপান না করার কারণে ৬৯ শতংশ অকালে মারা গেছেন, সেখানে মাত্র ৪১ শতাংশ অকালে মারা গেছেন মদ্যপান করার কারণে!
গবেষণায় বলা হয়, এলকোহল হতে পারে সামাজিক বোধের জ্বালানি, যা মানসিক ও শারীরিক স্বাস্থের জন্য প্রয়োজনীয় উপকরণ। অন্যদিকে, অমদ্যপায়ীদের ক্ষেত্রে দেখা গেছে তারা নানারকম হতাশায় ভোগেন, যা শারীরিক ও মানসিক ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে।
সূত্রঃ বিজনেস ইনসাইডার।
আপনার মন্তব্য