আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫৮

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৯ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জের কিরাকিরা এলাকায় ৬. ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

আমেরিকার জিওলজিকাল সার্ভে (USGS) এ তথ্য নিশ্চিত করেছে। কিরাকিরা এলাকার ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।
 
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই বলে জানিয়েছে সুনামি সতর্কতা সেন্টার।

আপনার মন্তব্য

আলোচিত