নিউজ ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৬ ১০:২৪

কেনিয়ায় ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

কেনিয়ায় পদার্থবাহী ট্যাংকার বিস্ফোরণে বিভিন্ন গা‍ড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দেশটির নাইরোবি-নাইভেসিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ট্যাংকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণ এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২টি গাড়ি পুড়ে গেছে। এরমধ্যে একটি পিএসভি ও বাকিগুলো ব্যক্তিগত গাড়ি ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত