১১ ডিসেম্বর, ২০১৬ ১০:৩০
তুরস্কের ইস্তাম্বুল শহরে বেসিকটাস নামে ফুটবল স্টেডিয়ামের পাশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সয়লুরের বরাত দিয়ে রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবরে বলা হয়, ফুটবল ভক্ত সমর্থকরা বেসিকটাস স্টেডিয়াম থেকে বের হওয়ার ঘণ্টা দুয়েক পর স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণ দু’টির একটি গাড়ি বোমা ও অন্যটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, এই বোমা বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
দেশটির নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার বিষয়টি স্বীকারও করছেন তিনি।
এ হামলার জন্য কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে চলতি বছর দেশটির বিভিন্নস্থানে জঙ্গিগোষ্ঠী আইএস হামলা চালিয়েছে। এই হামলাও আইএসের চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মন্তব্য