১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫৯
ইয়েমেনের এডেন শহরের একটি ঘাঁটিতে গতকাল এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ সেনাসদস্য নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, শহরের উপকণ্ঠে একটি ঘাঁটিতে বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন সেনাসদস্যরা। এ সময় সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে অন্তত ৫০ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হন।
আপনার মন্তব্য