২৫ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৮
সিরিয়ার পথে রওয়ানা হওয়ার পর পরই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমান নিখোঁজ হয়ে গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটিতে ৭০ থেকে ১০০ জন আরোহী ছিলেন।
ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের মিনিট বিশেক পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আপনার মন্তব্য