সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৭ ১৩:০৫

ভারতে স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৪ শিক্ষার্থী নিহত

ভারতের উত্তর প্রদেশে একটি স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উত্তর প্রদেশের এটায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাচ্ছিল জেএস পাবলিক স্কুলের একটি বাস। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৪ জন শিক্ষার্থী নিহত হয়। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবল ঠাণ্ডার জন্য তিন দিন সকল স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এটা প্রশাসন। তা সত্ত্বেও খোলা ছিল জেএস পাবলিক স্কুল।

সূত্র : এই সময়

আপনার মন্তব্য

আলোচিত