সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৭ ০১:০১

‘গণতন্ত্রকে সম্মান জানাতে’ ট্রাম্পের অভিষেকে হিলারি

তাকে হারিয়েই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় একে অন্যের প্রতি বিরূপ মন্তব্য করতেও দেখা গেছে। তবে শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলারী ক্লিনটনও। রিপাবলিকান ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোমক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ছিলেন হাস্যোজ্জ্বল।

হিলারির সঙ্গে ছিলেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

অভিষেকে যোগ দেওয়া নিয়ে এক টুইটে হিলারি বলেন, “আমাদের গণতন্ত্রকে সম্মান জানাতে আজ আমি এখানে। আমি কখনোই আমাদের দেশ ও এর ভবিষ্যতের উপর বিশ্বাস হারাবো না।”
 
হিলারি ছাড়াও ডেমক্রেট নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তার স্ত্রী লিনে, সাবেক ভাইস প্রেসিডেন্ট ড্যান কোয়েল ও তার স্ত্রী ম্যারিলিনসহ আরও অনেক সাবেক ও বর্তমান রাজনীতিবীদ শপথ গ্রহণ অনুষ্ঠানস্থলে যান।

আপনার মন্তব্য

আলোচিত