২১ জানুয়ারি, ২০১৭ ১৪:১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত স্বাস্থ্য আইন ‘ওবামাকেয়ার’ আনুষ্ঠানিকভাবে বাতিলের নির্বাহী আদেশে সাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প।
একইসাথে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) আনুষ্ঠানিক ক্ষমতাগ্রহণের পর কার্যালয়ে বসেই মাত্র একপৃষ্ঠার এক ঘোষণাপত্রে ওবামাকেয়ারের নামে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার ওপর থেকে অর্থনৈতিক বোঝা কমানোর এ নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিবিসি জানায়, শপথ গ্রহণের পর তাড়াহুড়ো করে হোয়াইট হাউজের ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। সেখানে বলা হয়েছে, ওবামাকেয়ারের যতগুলো অংশ সম্ভব ছেঁটে ফেলে দিতে হবে। তবে কোন কোন অংশকে বাতিল করা হচ্ছে সে ব্যাপারে নির্দেশটিতে কিছুই জানানো হয়নি।
এদিকে রাষ্ট্রদূতদের বহিষ্কারের পরপরই ট্রাম্প প্রশাসন নতুন রাষ্ট্রদূত নিয়োগে তৎপরতা শুরু করেছে। সাউথ ক্যারোলাইনার গভর্নর নিক্কি হেইলেইকে জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া দেওলিয়া বিশেষজ্ঞ আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানকে ইসরাইলের ও লোয়া গভ টেরি ব্রান্সটাডকে চীনের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।
আপনার মন্তব্য