ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:১৯

ভারত গোপনে পারমাণবিক শহর বানাচ্ছে, দাবি পাকিস্তানের

ফাইল ছবি

ভারত গোপনে পারমাণবিক অস্ত্র ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিসহ অস্ত্র মজুদ করতে পারমাণবিক শহর গড়ছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে ওই অভিযোগ করেন নাফিস জাকারিয়া নামে পাকিস্তানের এক মুখপাত্র। তবে নাফিস এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি।

নাফিস জানান, ভারত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে। এ ছাড়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা গড়তেও কাজ চালাচ্ছে তারা। ভারতের এমন পদক্ষেপ এই অঞ্চলের দেশগুলোর কৌশলগত ভারসাম্যহীনতা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে নাফিস পাকিস্তানে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের মদদ আছে বলে অভিযোগ করেন। জাতিসংঘে এ-সংক্রান্ত বিভিন্ন নথি জমা দিয়েছে পাকিস্তান বলে উল্লেখ করেন তিনি।

ভারত-পাকিস্তানের মধ্যে স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ লেগেই আছে। দেশ দুটির মধ্যে এখন পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছে। যার মধ্যে দুইটি যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে। সূত্র হিন্দুস্তান টাইমস

আপনার মন্তব্য

আলোচিত