সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:২৭

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণের সিদ্ধান্তের বিপক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে মেক্সিকোর হাজারো মানুষ।

রোববার (১২ ফেব্রুয়ারি) প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ছিলো মেক্সিকোর কয়েকটি শহর।

বিক্ষোভকারীরা মেক্সিকোর বেশ কয়েকটি শহরে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন। মেক্সিকোর বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ আর মিছিলে অংশ নেন সেদেশের সাধারণ মানুষ।

প্রতিবাদকারীদের মধ্যে বেশীরভাগই সাদা পোশাক পড়ে, মেক্সিকোর পতাকা নিয়ে এবং ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড লিখে বিক্ষোভে অংশ নিয়েছেন। এই বিক্ষোভকারীদের অনেকে আবার মেক্সিকোর প্রেসিডেন্টের তীব্র সমালোচনাও করেছেন।

বিক্ষোভকারীরা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর জনতার রুখে দাঁড়ানোর কথা ট্রাম্পকে জানাতে তারা সমবেত হয়েছেন। যেসব মেক্সিকান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে হুমকি দেয়া হয়েছে, তাদেরকে এক ধরণের সমর্থন যোগানোর উদ্দেশ্যেই এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত