১৩ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৪০
পাকিস্তানের লাহোরে পাঞ্জাব অ্যাসেম্বলির সামনে বিক্ষোভের সময় আত্মঘাতী বোমা হামলায় ট্রাফিক পুলিশের প্রধানসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে।
হামলায় পাঞ্জাব প্রদেশের ডিআইজি ট্রাফিক মুবিন এবং পুলিশের বিশেষ পুলিশ সুপার জাহিদ গোন্ডাল নিহত হয়েছেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর আরও বেশ ক’জন সদস্য হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তালেবানদের একাংশ এ হামলার দায় স্বীকার করেছে।
কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা জানিয়েছে, পাঞ্জাব অ্যাসেম্বলির সামনে কেমিস্ট ও ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারারদের একটি বিশাল দল বিক্ষোভ করছিল। এ সময় কাছাকাছি থাকা একটি গাড়ি বিস্ফোরিত হয়।
লাহোরে স্থানীয় পুলিশের কর্মকর্তা আলী রেজা জানান, এক ব্যাক্তি মোটরসাইকেল যোগে বিক্ষোভের ভেতর প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।
আপনার মন্তব্য