০৮ জুন, ২০১৭ ০০:৫৩
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনীর মাজারে আত্মঘাতী হামলাকারী একজন নারী ছিলেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ।
বুধবার সকালে মাজারে আত্মঘাতী হামলার সময় কয়েকজন বন্দুকধারীও হামলা চালায়।
পরে মাজারে মোতায়েন আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল থেকে একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করেন।
একই সময় একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে ইরানের পার্লামেন্টেও হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মারা যান অন্তত ১২ জন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্টি আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
আপনার মন্তব্য