সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ জুন, ২০১৭ ১৩:৪১

খোঁজ মিলল সাগরে নিখোঁজ বিমানের, শতাধিক নিহতের আশঙ্কা

ফাইল ছবি

মিয়ানমারের শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া সামরিক বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বুধবার (৭ জুন) ১২২ জন যাত্রী নিয়ে বিমানটি নিখোঁজ হন। বিমানটির যাত্রী ও ক্রুদের মধ্যে সবাই নিহত বলে আশঙ্কা করা হচ্ছে।  
 
দেশটির সেনাবাহিনী ফেসবুকে দেয়া বিবৃতিতে জানায়, আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের মৃতদেহও পাওয়া গেছে। চীনের তৈরি ওয়াই৮ ট্রান্সপোর্টার বিমানটিতে ১৪ জন ক্রু’র সঙ্গে ১০৬ জন সেনাকর্মকর্তার শিশুসহ পরিবারের সদস্যরা ছিলেন।

বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের শহর মেয়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাচ্ছিলো। আন্দামান সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটি নিখোঁজ হয়। পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে উপকূলীয় শহর দায়িক থেকে ১৩৬ মাইল দূরে বিধ্বস্ত বিমানটির কিছু অংশ খুঁজে পাওয়া যায়। পরে অধিক তল্লাশিতে বিমানটির ধ্বংসাবশেষের সঙ্গে নিহত অনেকের লাশও খুঁজে পান উদ্ধারকারীরা।

সূত্র: বিবিসি।

আপনার মন্তব্য

আলোচিত