২১ এপ্রিল, ২০১৯ ১৭:১০
শ্রীলঙ্কার ছয় জায়গায় একযোগে ছয়টি বোমা হামলায় প্রায় ১৫৬ জন নিহত হওয়ার পর রাজধানী কলম্বোতে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুটি বিস্ফোরণে দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২১ এপ্রিল) সপ্তম বিস্ফোরণটি রাজধানী আরও একটি হোটেলে এবং অষ্টম বিস্ফোরণটি রাজধানীর দেমাটাগোদা এলাকায় ঘটেছে।
চতুর্থ যে হোটেলটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি দেশটির জাতীয় চিড়িয়াখানার কাছে।
রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা বলেন, চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে আরেকটি বিস্ফোরণ ঘটেছে।
প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসি জানায়, এ বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক টেলিভিশনকে জানিয়েছেন, হোটেলটির কাছে মাটিতে ছিন্ন একটি মাথা ও বেশকিছু দেহাংশ পড়ে থাকতে দেখেছেন তিনি।
আপনার মন্তব্য