আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২০ ১৪:৪৪

কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

কেনিয়ার লামু কাউন্টির একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার যৌথ সেনা এই ঘাঁটিতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গি ও যৌথ সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছিল। তবে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর জানা যায়নি।

লামু কাউন্টির কমিশনার ইরুঙ্গু মাচিয়ারা হামলার কথা স্বীকার করেছেন। সংবাদ সংস্থা এএফপি-কে ইরুঙ্গু মাচিয়ারা বলেছেন, একটি হামলার ঘটনা ঘটেছে। তবে জঙ্গিদের জবাব দেওয়া হচ্ছে।

এদিকে, জঙ্গি গোষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই সেনা ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে।

যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার সেনার অনেকে হতাহত হয়েছেন বলেও দাবি করেছে আল শাবাব।

আপনার মন্তব্য

আলোচিত