২৪ ফেব্রুয়ারি , ২০২০ ১৩:১০
তাজমহল দর্শনপ্রার্থী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পেল পাঁচ হনুমান।
ভারতের আগ্রার দুষ্টু হনুমানদের শায়েস্তা করতে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত হনুমানকে নিয়োগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাজমহল দেখতে আগ্রা যাবেন সস্ত্রীক হোয়াইট হাউসের বাসিন্দা।
তাদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কঠোর নীতি অবলম্বন করছে ভারতের কেন্দ্রীয় প্রশাসন।
ট্রাম্প দম্পতির আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে আগ্রা শহর। খবর হিন্দুস্তান টাইমসের।
জানা যায়, প্রেসিডেন্ট ও তার পরিবারের অন্তর্বর্তী নিরাপত্তার দায়িত্বে রয়েছে আমেরিকান সিক্রেট সার্ভিসেস। এ ছাড়া তার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১০ কোম্পানি আধাসামরিক সেনা, ১০ কোম্পানি পিএসজি এবং এনএসজি কমান্ডো বাহিনী।
নিরাপত্তা ব্যবস্থা এমনই কঠোর যে, ইচ্ছে থাকলেও মার্কিন প্রেসিডেন্টের হাতে উপহার তুলে দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন খোদ আগ্রার মেয়র নবীন জৈন।
কিন্তু এতো কড়া নজরদারি ব্যবস্থাতেও ফাঁক রয়ে গেছে। গোয়েন্দাদের আশঙ্কা, ট্রাম্পের কনভয়ে আচমকা হানা দিতে পারে শহরের 'কুখ্যাত' হনুমানের দল। এই সমস্যার সমাধানে হনুমানদের শায়েস্তা করতে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত হনুমানকে নিয়োগ করছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর।
প্রেসিডেন্টের কনভয়ের যাত্রাপথে টহল দেবে এই পাঁচ হনুমান। হনুমানদারদের দেখতে পেলেই তারা নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেবে।
অন্যদিকে এই প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাজমহলে সম্রাট শাহজাহান ও সাম্রাজ্ঞী মমতাজ মহলের শ্বেতপাথরের সমাধি দুটির রক্ষণাবেক্ষণে মাড-ক্যাপ ট্রিটমেন্ট ব্যবহার করা হয়েছে।
আপনার মন্তব্য