১৬ এপ্রিল, ২০২০ ১২:৫৪
করোনার কারণে আগামী ছয় মাস ২০ শতাংশ কম বেতন নেবেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সব সদস্য, সরকারি সব বিভাগের শীর্ষ আমলারাও এমনটি করবেন বলে বুধবার কোভিড-১৯ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে তারা কম বেতন নিচ্ছেন বলে জানান তিনি।
আরডার্ন বলেন, নিউ জিল্যান্ডের বহু নাগরিক যে পরিস্থিতির মোকাবেলা করছে আমরা তা গভীরভাবে উপলব্ধি করছি।
নিউ জিল্যান্ডের সরকার প্রধান হিসেবে আরডার্ন বছরে চার লাখ ৭০ হাজার নিউ জিল্যান্ড ডলার বেতন পান, সে হিসেবে ২০২০ সালে ৪৭ হাজার নিউ জিল্যান্ড ডলার কম বেতন নেবেন তিনি। নিউ জিল্যান্ডের বিরোধীদলীয় নেতা ন্যাশনাল দলীয় সিমন ব্রিগেডসও ২০ শতাংশ কম বেতন নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিউ জিল্যান্ডে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ৪০১ জন এবং মৃতের সংখ্যা ৯ জন।
আপনার মন্তব্য