সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০২০ ০২:২০

নিজে নিজেকে অভিনন্দন জানাচ্ছেন ট্রাম্প

পুরনো ছবি

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বাজে পরিস্থিতি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বাধিক। আলোচনা চলছে ট্রাম্প সরকারের গৃহীত নানা উদ্যোগ নিয়েও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের বিষয়ে হোয়াইট হাউজে নিয়মিত প্রেস ব্রিফিং করছেন। এসব সংবাদ সম্মেলনে তিনি এ পর্যন্ত দুই লাখ ৬০ হাজারেরও বেশি শব্দ উচ্চারণ করেছেন।

নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সাংবাদিকরা প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছেন যে তিনি আসলে কী ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

পত্রিকাটি বলছে, “এখনও পর্যন্ত দেখা গেছে মি. ট্রাম্পের এসব ব্রিফিং-এ বার বার যেটি এসেছে তা হলো নিজেই নিজেকে অভিনন্দন জানানো।”

“তিনি অন্যদেরকেও কৃতিত্ব দেন (৩৬০ বারেরও বেশি) তাদের কাজের জন্য, আবার একই সাথে অন্যদের দোষী সাব্যস্ত করেন (১১০ বারেরও বেশি) বিভিন্ন অঙ্গরাজ্যে ও কেন্দ্রীয় পর্যায়ে অপ্রতুল সাড়া দেওয়ার অভিযোগের জবাবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। নিজ দেশেও সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্প দায়ী করে বক্তব্য দিয়েছেন।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৯৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ৫৬ হাজার ১৩৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত