সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৫ ১৮:৫৭

হামলায় আইএস’র দায় স্বীকারের দাবি সাইট ইন্টিলিজেন্স গ্রুপের

শিয়া সমাবেশে বিস্ফোরণ

রাজধানীর হোসেনী দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় দায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে দাবি করেছে উগ্রপন্থি বার্তা-প্রচারণা পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টিলিজেন্স গ্রুপ।

সাইট ইন্টিলিজেন্স'র বরাত দিয়ে রয়টার্স, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে ইসলামী জঙ্গি কার্যকলাপের ওপর নজরদারি চালানো ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান 'সাইট' ইসলামি স্টেটকে উদ্ধৃত করে বলেছে ''বাংলাদেশ খেলাফতের যোদ্ধারা'' ঢাকায় তাদের ভাষায় ''বহু-ঈশ্বরবাদী আচার'' পালনের সময় বিস্ফোরক হামলা চালিয়েছে।

বোমা হামলায় ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রায় ৫০ জনের মত মানুষের আহত হওয়ার কথা বলা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আরও বেশি মানুষ আহত হওয়ার খবর দেওয়া হয়েছে।

আইএস এর বলে অনুমিত একটি থেকে একাউন্ট থেকে বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতিতে জানানো হয়, ‘বাংলাদেশে খিলাফতের সৈন্যরা’ ঢাকা শহরে ‘মুশরিকদের মন্দিরে’ ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় বিস্ফোরক হামলা চালাতে সক্ষম হয়েছে।

একজন ইতালীয় নাগরিক ও একজন জাপানি নাগরিক হত্যার পর তৃতীয়বারের মতো বাংলাদেশে কোন সহিংসতার দায় স্বীকারের খবর প্রকাশ করলো সাইট ইন্টিলিজেন্স গ্রুপ

শুক্রবার দিবাগত রাতে মহরমের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন। এবং আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ।

বাংলাদেশে এই প্রথম তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা ঘটলো। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করা জন্যে একটি ষড়যন্ত্র চলছে, তারই অংশ হিসেবে এই হামলা হয়েছে।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন যে এটি একটি "সন্ত্রাসী কাজ" এবং তিনি বলেন এই ঘটনার জন্যে দায়ীদের ছাড়া যাবে না।

আপনার মন্তব্য

আলোচিত