সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৫ ১৩:৪১

শিয়া সমাবেশে বোমা হামলার ঘটনায় মামলা

আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে বোমা হামলার ঘটনায় মামলা হয়েছেন।  

পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শুক্রবার রাতে বোমা হামলার ঘটনায় ১ জন মারা যায়, আহত হয় শতাধিক।

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করা হয়। 

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত দুইটার দিকে হোসেনি দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।  

আর নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আপনার মন্তব্য

আলোচিত