০৩ নভেম্বর, ২০১৫ ১৪:৫৩
৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ লঙ্ঘনের কারণ জানতে চেয়েছে তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আক্তারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জবাব চাওয়া হয়।
এসব চ্যানেলে প্রচারিত নাটকে ধুমপানের দৃশ্য প্রদর্শন করার অভিযোগ এনে এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, মাছরাঙা ও বাংলা ভিশনের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করে।
অভিযোগের প্রেক্ষিতেই চ্যানেলগুলোর কাছে উত্তর জানতে চায় তথ্য মন্ত্রণালয়।
আপনার মন্তব্য