২১ মে, ২০২১ ২১:৪৭
গত ১২ মে চীনের উপহারের প্রথম চালানের টিকা বাংলাদেশে পৌঁছায়
বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।
শুক্রবার ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।
আপনার মন্তব্য