সিলেটটুডে ডেস্ক

২৭ জুন, ২০২১ ১৪:১৩

রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে ২৭ দিনে ৩০৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৭ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১০ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৩ জন নারী এবং ৭ জন পুরুষ।

এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে (১ জুন থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৪৭ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে ৪ জনের বাড়ি রাজশাহীতে, ২ জনের চাঁপাইনবাবগঞ্জ এবং ৪ জনের বাড়ি নাটোরে।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১০ জনের মধ্যে ৪ জনের বয়স ষাটোর্ধ্ব। পঞ্চাশোর্ধ রয়েছেন ২ জন। চল্লিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব ৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত