২৮ জুন, ২০২১ ০০:২৬
ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ জুন) র্যাব-৯ এর একটি দল বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে বিজয়নগর থানার কামাল মুড়া গ্রামের মো. সাকিব মিয়া (২০) ও মো. জামাল উদ্দিন (১৯)।
র্যাব সূত্র জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দাউদপুর এলাকায় অভিযান চালায়। এসময় ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. সাকিব মিয়া ও মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের নামে বিজয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
অভিযানে লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম ও লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামান নেতৃত্ব দেন।
আপনার মন্তব্য