০১ জুলাই, ২০২১ ০২:২৩
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ। ছবি: বাংলা ট্রিবিউন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।
বুধবার ( ৩০ জুন) বিকেলে পুলিশ সদর দফতর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি।
পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইজিপি ড. বেনজীর আহমেদ সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন তিনি।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন আইজিপি।
আপনার মন্তব্য